ত্বরণ কী? |
ত্বরণ (Acceleration): সময়ের সঙ্গে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে।
গাণিতিক সমীকরণ :
যদি কোন একটি বস্তুর প্রথমিক বেগ \(u \) একক হয় এবং t সেকেন্ড পর ঐ বস্তুর বেগ \(v \) হয় তবে ঐ বস্তুর বেগের পরিবর্তন হলো \(v -u \) ।
এখন সময়ের সঙ্গে বেগের পরিবর্তনের হার অর্থাৎ ত্বরণ (a ) হবে \(a= \frac {v-u}{t}\)
ত্বরণের একক:
যেহেতু ত্বরণ = বেগ / সময় । তবে বেগের একককে সময়ের একক দিয়ে ভাগ করলে ত্বরণের একক পেয়ে যাবো । আমরা জানি বেগের একক \(m/s\) এবং সময়ের একক \(s\)
অতএব, ত্বরণের একক \(= \frac {m/s}{s} = m/s^{2}\) ।
উদাহরণ:
ধরে নাও, কোনো এক গাড়ি চলক \(10 m/s \) বেগে গাড়ি চালাচ্ছে। এখন সে যদি প্রতি সেকেন্ডে \(3 m/s \) বেগ বাড়াতে থাকে তাহলে তার ত্বরণ হবে \(3 m/s^{2}\) ।
এটা যদি অন্য ভাবতে চাও, প্রথমে গাড়িটির বেগ ছিলো \(10 m/s\)। 1 সেকেন্ড পর গাড়িটির বেগ হবে \((10+3)=13 \) \(m/s\) । অতএব বেগের পরিবর্তন \( (13 -10) m/s = 3m /s\) ।
যেহেতু বেগের পরিবর্তনের হার কে ত্বরণ বলি, এখানে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন হলো \(3 m/s\) । অতএব ঐ গাড়ির ত্বরণ হল \(3 m/s^{2}\) ।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন